Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

আজ থেকে প্রতিদিনই চলবে মেট্রোরেল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আজ থেকে প্রতিদিনই চলবে মেট্রোরেল

আজ থেকে সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রোরেল। একই সাথে চালু হচ্ছে কাজিপাড়া স্টেশন। এতদিন শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকত।

রাজধানীর ইস্কাটনে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রোরেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রোরেল।

আবদুর রউফ বলেন, এমআরটি লাইন-৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা-উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা-উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।

এরআগে ক্ষতিগ্রস্ত দুই স্টেশন চালু করতে বছর খানেক সময় লাগবে, এমন কথা বলা হলেও মাত্র ৬২ দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে সাড়ে ২০ লাখ টাকা। তবে মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন চলাচল করে মেট্রোরেলের ১৯৮টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে ৩ লাখ। চলতি মাসে এ পযন্ত আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।