Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন এড়িয়ে গেলেন সিইসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন এড়িয়ে গেলেন সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন এড়িয়ে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

মঙ্গলবার বিকালে ইসি কার্যালয়ে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান যে, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শোকজ ছাড়া আর কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন।

 

এ বিষয়ে ইসির অবস্থান কী, এমন প্রশ্ন করা হলে সিইসি বলেন, আমার যা বলার ছিল আমি বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।

 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নমিনেশন সাবমিশন পর সংক্ষুব্ধরা আপিল করতে পারেন। আমাদের রিটার্নিং অফিসাররা পরীক্ষা-নীরিক্ষা করে মনোনয়নপত্র গ্রহণ করেন। কিছু কিছু প্রত্যাখ্যান করেন।

 

সিইসি আরও বলেন, যারা প্রত্যাখ্যাত হন বা যাদের নমিনেশন পেপার গ্রহণ করা হয়, দুটোর বিরুদ্ধেই আপিল করা যায়। ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল শুনানি হবে ১০থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেবো।

শাহজাহান ওমর কেন ইসিতে এসেছিলেন, এমন প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ওটা আমার বিষয় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।