Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আগামী দিনের'পরিবর্তনের নায়ক' তৈরি করবে জেসিআই

admin • 03 Apr 2023, 02:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আগামী দিনের'পরিবর্তনের নায়ক' তৈরি করবে জেসিআই

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যশোর যেটি ১৮ থেকে ৪০ বছর বয়সের তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত একটি সংগঠন। গত ডিসেম্বর ২০২২ এ জেসিআই যশোরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। আমাদের লক্ষ্য তরুণদের কে উন্নয়নের সুযোগ প্রদান করা যা তাদের মধ্যে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। জেসিআই তরুণ সক্রিয় নাগরিকদের নেতৃস্থানীয় বিশ্বব্যাপী নেটওয়ার্ক হতে বদ্ধপরিকর।

 

জেসিআই যশোর এর উদ্যোগে আগামী দিনের পরিবর্তন আসবে আর এজন্যই আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা প্রজেক্ট পরিবর্তন। যার মাধ্যমে আগামীদিনের একজন পরিবর্তনের নায়ক কে আমরা তৈরি করবো। এই প্রজেক্টের মূল লক্ষ্য হবে একজন আর্থিক ভাবে অসচ্ছল ব্যাক্তি কে তার পরিশ্রম ও মেধার সাহায্য তার আর্থিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাকে সচ্ছল ও স্বাবলম্বী করা।

 

কারণ আমাদের বিশ্বাস একজন ব্যক্তি সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এবং আমাদের দেয়া উপহার অটো রিকশার সাথে তার কঠোর পরিশ্রম যোগ করলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। সেই লক্ষ্যে নিয়ে আমরা পবিত্র রমজান মাসে আমাদের গৃহীত প্রজেক্ট পরিবর্তন বাস্তবায়ন করতে চাই। আপনার আসে পাশে যদি কেউ পরিচিত থাকে যে আগামী দিনের পরিবর্তন এর নায়ক হওয়ার যোগ্যতা রাখে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

 

পরিবর্তন এর নায়ক হতে নিম্নোক্ত বিষয় গুলো অবশ্যই খেয়াল করুন:

১. প্রতিবন্ধী বা পঙ্গু ব্যাক্তি:- যার হাত বা পা নাই কিন্তু মানসিক শক্তিতে পরিপূর্ণ। যে অন্যের অনুগ্রহে না বেঁচে নিজের সামর্থতায় বাঁচতে চায়। অটো রিকশা চালিয়ে নিজের জীবকা নির্বাহ করে স্বাবলম্বী হতে চায়।

২. আর্থিকভাবে অসচ্ছল ব্যাক্তি:- যার নিজের আর্থিক অবস্থা দুর্বল কিন্তু সমাজে হাত না পেতে নিজে পরিশ্রম করে রিকশা চালিয়ে নিজেকে ও তার পরিবারকে স্বাবলম্বী করতে চায়।

৩. স্বপ্নবাজ ব্যাক্তি:- যার স্বপ্ন সে পড়ালেখা করে একদিন উচ্চশিক্ষিত হবে। কিন্তু অর্থ অভাবে পড়লেখা করতে পারছে না। সে যদি পার্টটাইম রিকশা চালিয়ে পড়ালেখার খরচ   তুলতে পারে এবং শিক্ষিত হয়ে নিজে একদিন এই সমাজে সে ইতিবাচক পরিবর্তন আনবে। তার মাধ্যমে আরো অনেক বেকার তরুণদের কর্মসংস্থান হবে। তাকে অনুসরণ করে আরো তরুন উদ্যোক্তা তৈরি হবে।

আপনার আশে পাশে এরকম যোগ্য ব্যাক্তি থাকলে তার নাম ঠিকানা আমাদের কে দিতে পারেন।

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা:-

প্রেসিডেন্ট জেসিআই যশোর শেখ মতিউর রহমান 01711339191

সেক্রেটারি জেনারেল জেসিআই যশোর শেখ মাহমুদুল হাসান 01711389119

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।