Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

admin • 08 Jun 2024, 04:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার (৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা গ্যাস সঞ্চালন বন্ধ থাকবে। শনিবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, একই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।