Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক

admin • 26 Jun 2026, 11:35 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ লোকোমাস্টার (ট্রেনচালক) মো. শাহজাহান মিয়াকে (৫০) আটক করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী ৬০৩ নম্বর মালবাহী ট্রেনে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মালবাহী ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা ছিল। পরে অভিযান শেষে রাত পৌনে ১টার দিকে অন্য একজন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, গাঁজাসহ ট্রেনচালক আটকের ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ট্রেনচালককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।