Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

admin • 15 Aug 2026, 04:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দারকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্য চার কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন—শৈলকুপার দুধসর গ্রামের বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মো. হাসিবুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।