Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
ক্রিকেট খেলাধুলা

আইসিসির সেরা নারী ক্রিকেটার টাইগ্রেস নাহিদা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আইসিসির সেরা নারী ক্রিকেটার টাইগ্রেস নাহিদা

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার। মাসসেরার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে।

আজ সোমবার আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়েছে। নাহিদা আক্তার ছাড়াও পুরুষ ক্রিকেটে মাসসেরার পুরস্কার জিতেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের নায়ক অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এর পর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।

পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

মাসসেরা হয়ে উচ্ছ্বসিত নাহিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই মুহূর্তটা উদযাপনের।

তিনি আরও বলেন, ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু এবং আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।