Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
ক্রিকেট খেলাধুলা

আইসিসির সঙ্গে চুক্তি সেরে সুসংবাদ দিলো পিসিবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আইসিসির সঙ্গে চুক্তি সেরে সুসংবাদ দিলো পিসিবি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে এই চুক্তি সারে সংস্থা দুইটি। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। বিবৃতিতে বলা হয়, আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে এই চুক্তি করেন জাকা আশরাফ।

   

সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের চাপাচাপিতে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে হয় পিসিবিকে। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় প্রথমবার হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করা হয়।

   

এই কারণেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব পাকিস্তান শেষ পর্যন্ত পাবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। শেষ পর্যন্ত পিসিবি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের চুক্তি করার পর নিশ্চিত হলো, এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে বসে আয়োজনের স্বত্ব চুক্তি করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে চলা আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি।

   

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক সম্প্রতি পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।