এক্সক্লসিভ
জাতীয়
আইডিইবি’র স্বর্ণপদক পেলেন বাপেক্সের এমডি মোহাম্মদ আলী
admin
• 03 Sep 2022, 03:45 PM
• পঠিত 2 বার
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে আইডিইবি’র ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন প্রকৌশলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। তাদের মধ্য একজন বাপেক্সর এমডি মোহাম্মদ আলী।
এর আগে মোহাম্মদ আলী বাপেক্সকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করার ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মোহাম্মদ আলী বলেন, স্বর্ণপদক পাওয়া নিশ্চয়ই জীবনের একটা বড় পাওয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের প্রতি, যারা আমার কাজকে মূল্যায়ন করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক অর্জনে সহায়তা করেছেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





