Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

অ্যাম্বুলেন্সেও রেহাই পেলো না ইসরায়েলি হামলা থেকে, নিহত ১৫

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্সেও রেহাই পেলো না ইসরায়েলি হামলা থেকে, নিহত ১৫

এবার হাসপাতালের সামনেই অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় আল-শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইসরায়েল। এ হামলার দায় স্বীকার করে ইসরায়েল দাবি করে, হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিল। তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে হামাস গাড়িটি ব্যবহার করছে- ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ফিলিস্তিনের বৃহত্তম এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শিগগিরই বিদ্যুৎ সংযোগ না পেলে এই হাসপাতাল মৃত্যুপুরীতে রূপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকরা।

এর আগে গত ১৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। দখলদারদের হামলা থেকে বাঁচতে ও ‘নিরাপদ আশ্রয়’ ভেবে অনেক মানুষ হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।