Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ঢুকলেন লাবুশেন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ঢুকলেন লাবুশেন

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল ঘোষণার পর যে নামটি ছিল না বলে সব থেকে বেশি আলোচনা হয়েছিল, অবশেষে সেই মার্নাস ল্যাবুশেনর কপাল খুলেছে। চোটের কারণে অ্যাস্টন অ্যাগার ছিটকে যাওয়ায় অজিদের বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন লাবুশেন।

 

এক বিবৃতিতে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অনুশীলন করার সময় পেশির চোটে পড়েন অ্যাগার।

 

যে কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের কোনো ম্যাচও খেলতে পারেননি এই বাঁহাতি স্পিনার। এই সিরিজগুলোতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ল্যাবুশেন।

 

প্রায় প্রতিটি ম্যাচেই হেসেছে তার ব্যাট। প্রোটিয়াদের বিপক্ষে ৫ ম্যাচে ২৮৩ ও ভারতের বিপক্ষে ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে ৩ ম্যাচে এসেছে ১৩৮ রান। যা বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।