Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়ে নিখোঁজ সৌদি বধূ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়ে নিখোঁজ সৌদি বধূ

২০২২ সালে ললিতা যখন অস্ট্রেলিয়ায় পালিয়ে যান তখন তিনি প্রাপ্ত বয়স্কো একজন নারী। তিনি যখন অপ্রাপ্ত বয়স্কো ছিলেন তখন একজন তাকে বিয়ে করার জন্য জোর করেন। অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি ভয়াবহ যৌন সহিংসতার হাত থেকে বেঁচে ফিরেছেন বলে জানান। খবর বিবিসি 

 

কিন্তু তিনি অস্ট্রেলিয়ার পালিয়ে যাওয়ার মাত্র এক বছরের কম সময়ের মধ্যে তাকে শেষবার দেখার কথা জানায় তার এক বন্ধু। ওই বন্ধু বলেন, সৌদি আরবের একদল ব্যক্তি তার বাসা থেকে তাকে একটি কালো ভ্যানে করে নিয়ে যায়। 

২০২৩ সালের মে মাসে কুয়ালালামপুর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান সৌদি বধূ ললিতা। বর্তমানে তার বয়স ৩০ বছর। তার আইনজীবী জানিয়েছেন, মেলবোর্ন থেকে সে আবার সৌদি আরবে যায় এবং সেখানে গিয়ে আটক হয়। 

 

তবে ললিতা কোথায় আছে এবং নিরাপদে আছেন কিনা অথবা তিনি বেঁচে আছেন কিনা সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। সৌদি আরব থেকে এক নারীর পালিয়ে গিয়ে আবার হারিয়ে যাওয়ার ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

 

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্যানবেরায় অবস্থিত সৌদি দূতাবাস। তবে বিবিসির কাছে দেয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, তারা জুন মাসে এক নারী অপহরণের কথা জানতে পারে। এরপর থেকেই তারা বিষয়টি রহস্য উদঘাটনে কাজ করছে। 

আইনজীবীদের আশঙ্কা লতিতার মামলাটি অস্ট্রেলিয়াতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বিষয়টি অন্যান্য দেশও পর্যবেক্ষণ করছে। 

 

ললিতা ২০২২ সালের মে মাসে প্রথম মেলবোর্নে যায়। ফ্লাইট রেকর্ডে এমন তথ্য রয়েছে। যদিও তিনি নিজের সম্পর্কে সবকিছু গোপন রেখেছিলেন। তবে তিনি এক সুদানির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ওই সুদানি শরণার্থী হিসেবে সৌদি আরবে বসবাস করছেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।