Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অভিনেত্রী তাবাসসুম গোভিল আর নেই !

admin • 20 Nov 2022, 11:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অভিনেত্রী তাবাসসুম গোভিল আর নেই !

ভারতের প্রবীণ অভিনেত্রী তাবাসসুম গোভিল মারা গেছেন । শুক্রবার (১৮ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

   

অভিনেত্রীর ছেলে হোসাং গোভিল জানান, গত রাতে ৮টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। তিনি একেবারে সুস্থ ছিলেন। ১০ দিন আগে অনুষ্ঠানের জন্য শুটিংও করেছেন এবং পরের সপ্তাহে আবার শুটিং করার কথা ছিল। হঠাৎ করেই এভাবে চলে গেলেন তিনি।

   

পঞ্চাশের দশকে ইন্ডাস্ট্রিতে ‘বেবি তাবাসসুম’ নামেই পরিচিত ছিলেন তিনি। ‘মেরা সুহাগ’ (১৯৪৭), ‘মঞ্জধর’(১৯৪৭) এবং ‘বারী বেহেন’ (১৯৪৯) এর মতো আরো অনেক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

   

১৯৫০ এর দশকে তাবাসসুম ‘সারগাম’, ‘সংগ্রাম’, ‘দিদার’ এবং ‘বৈজু বাওরা’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার এবং মধুবালা অভিনীত সালের ঐতিহাসিক মহাকাব্য ‘মুঘল-ই-আজম’-এ তিনি অভিনয় করেছিলেন।

   

২০০৬ সালে তিনি ধারাবাহিক নাটক ‘পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম’ এ হাজির হন। দর্শকদের বেশ প্রশংসা কুড়ান অভিনেত্রী।

 

তিনি স্বামী বিজয় গোভিল এবং ছেলে হোশাংকে রেখে গেছেন তাবাসসুম।

সূত্র : এনডিটিভি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।