Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

অভিনব কায়দায় ১৭ কোটি টাকার মূর্তি চুরি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অভিনব কায়দায় ১৭ কোটি টাকার মূর্তি চুরি

আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক আর্ট গ্যালারি থেকে একটি ৪০০ বছর পুরোনো ব্রোঞ্জের বুদ্ধমূর্তি চুরির ঘটনা ঘটেছে। মাত্র ২৫ মিনিটের ব্যবধানে মূর্তিটি নিয়ে হাওয়া হয়ে গেছেন চোর। আর্ট গ্যালারিতে থাকা সিটিটিভি ও কড়া নিরাপত্তাও তাঁকে আটকাতে পারেনি। মূর্তিটির মূল্য ১৫ লাখ ডলার (প্রায় ১৭ কোটি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মূর্তিটি ১৬০৩ সালের দিকে জাপানে বানানো হয়েছিল। সেখানে তখন ইডো শাসনামল চলে। গত সপ্তাহে সেই মূর্তি প্রদর্শনের জন্য রাখা হয় লস অ্যাঞ্জেলসের বেভারলি গ্রোভের বারাকাত গ্যালারিতে। সেই সুযোগটাই নেয় চোর। স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ বলছে, ৪০০ বছর পুরোনো মূর্তিটির ওজন ১১৪ কেজি। লম্বায় এটি ৪ ফুট। এত ভারী বস্তু নিয়ে যেতে মাত্র ২৫ মিনিট সময় লেগেছে চোরের। সিসিটিভিতে ধরা পড়েছে সেই চুরির ঘটনা।

ক্যামেরায় দেখা যায়, লোকটি প্রবেশপথ ভেঙ্গে গ্যালারিতে প্রবেশ করেন। এরপর সেখানে গিয়ে মূর্তিটি নেন। মূর্তিটি ট্রাকে তুলতে বিশেষ ট্রলি ব্যবহার করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।