শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কুষ্টিয়া পৌরসভা। বুধবার (২৬ জুন) বেলা ১২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবছিরুল হক মুনের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয় পৌর কর্তৃপক্ষ।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা চৌধুরী জানান, পৌর এলাকার মধ্যে অবৈধভাবে নির্মাণ করা বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও একটি সীমানা প্রাচির সরিয়ে নিতে বার বার নোটিশ দেয়া হলেও নির্মাণকারীরা সরিয়ে না নিলে আজ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা একেএম মঞ্জুরুল ইসলাম সহ পৌরসভার কর্মচারী ও পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।





