Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

অবসরের ঘোষণা দিলেন সাকিব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অবসরের ঘোষণা দিলেন সাকিব

ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এ সময় তিনি জানান, টি-২০ বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন।

পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব। টেস্ট ক্রিকেটের বিদায়টা অবশ্য নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে তাকে। 

অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-২০ তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।

সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-২০ ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।