Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপ সামনে রেখে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে অবস্থান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে শেষ কয়েক দিন অনুশীলনে দেখা যায়নি জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদকে। এর আগে গেল সোমবার জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না রিয়াদ।

 

তবে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণে ক্যাম্পে নেই তিনি। মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ।

 

তবে আজ বুধবার ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াদ। মিরপুরের মাঠে তাকে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। বেশ হাস্যোজ্জ্বল রিয়াদকেই দেখা গেছে এদিন।

 

এর আগে এশিয়া কাপের দলে জায়গা হারানোর পর গুঞ্জন উঠেছিল কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন রিয়াদ। তবে গেল (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপে বিষয়টি আবারও পরিষ্কার করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর (রিয়াদকে চুক্তি থেকে এখনই বাদ দেওয়া হচ্ছে)। অনেকেই আমাকে ফোন করে বলেছে রিয়াদের নাকি চুক্তি নাই? এসব একদমই ভিত্তিহীন। আমরা তাদের এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। আমরা শুধু এটুকু বলেছিলাম ৬ মাস পর একটা রিভিউ করতে পারি। জুনে ৬ মাস শেষ, এখন আগস্ট। প্রয়োজনও মনে করিনি তাই এরকম কোনো রিভিউ আমরা করিনি কারও। তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।