Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

অনলাইনে মোবাইল অর্ডার করে পেলেন গ্রেনেড!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অনলাইনে মোবাইল অর্ডার করে পেলেন গ্রেনেড!

তারা কি আমার মোবাইল ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে? মেক্সিকোতে যা ঘটেছে, এরপর এমন প্রশ্ন আসতেই পারে। দেশটিতে এক ব্যক্তি সম্প্রতি অনলাইনে মোবাইল অর্ডার করার পর পেয়েছেন আস্ত একটি গ্রেনেড। এর পর এ প্রশ্ন না করে কী আর থাকা যায়?

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর গুয়ানাজুয়াতো এলাকার লিওন গ্রামে। ওই কাস্টমারের পরিচয় জানা যায়নি। সেখানকার একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে নিউইয়র্ক পোস্ট বলছে, অনলাইন স্টোর থেকে একটি মোবাইল অর্ডার করেছিলেন তিনি। ঠিকানা দিয়েছিলেন নিজের বাসার।

অর্ডার অনুযায়ী সোমবার (৪ সেপ্টেম্বর) প্যাকেট চলে আসে ওই লোকের বাড়িতে। এর পর তাঁর মা সেটি নিয়ে ঘরের ভেতরে নিয়ে যান। কিন্তু তিনি খুলে দেখেন ভেতরে একটি গ্রেনেড। ভাগ্য ভালো, সেটি বিস্ফোরিত হয়নি।

এরপর দ্রুত কর্তৃপক্ষকে ফোন দেন তিনি। সামরিক বাহিনীর বোমার স্কোয়াড এসে সেটি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এটি রেখেছে, তা জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।