Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

অধিনায়ক ঠিক করবেন পাপন, দুই-এক দিনের মধ্যেই ঘোষণা

admin • 08 Aug 2023, 05:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অধিনায়ক ঠিক করবেন পাপন, দুই-এক দিনের মধ্যেই ঘোষণা

গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ওপেনার।

বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংকট নিরসনে আগামী দুয়েক-একদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি।

আজ বিসিবির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, 'কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে অধিনায়ক ইস্যুতে।'

নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এ প্রসঙ্গে জালাল বলেন, 'আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায় সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।