Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

admin • 07 Apr 2026, 10:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় দেশের অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১ এপ্রিল এই শোকজ নোটিশ ইস্যু করা হলেও মঙ্গলবার (৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ (Misconduct) হিসেবে গণ্য।’

‘এ ছাড়া আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের (Misconduct) শামিল।’

  এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’   আইন মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও শিষ্টাচার মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।