Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার লজ্জার হার

admin • 16 Feb 2024, 11:33 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
৭ গোলের ম্যাচে আর্জেন্টিনার লজ্জার হার

দুবাইতে বসেছে বিচ সকার বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে বি গ্রুপে খেলছে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ১০টায় দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে তাহিতির মুখোমুখি হয় আর্জেন্টিনা বিচ সকার দল। নিজিদের প্রথম ম্যাচেই ৪-৩ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়া থাকা আর্জেন্টিনা প্রথমার্ধে ভালোই চাপ তৈরি করে তাহিতির ওপর। তবে শেষ পর্যন্ত সেই ধারে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-ডি মারিয়াদের দেশের সকার ফুটবলারদের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইর স্থানীয় সময় ২টায় ইরানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ আট নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তে সকার দলকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।