Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

হৃদয়কে মুক্তি দিলেন ঠাকুর, বিপদে বাংলাদেশ

admin • 19 Oct 2023, 05:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
হৃদয়কে মুক্তি দিলেন ঠাকুর, বিপদে বাংলাদেশ

চোটের কারণে আগে থেকেই শঙ্কা ছিল সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হলো। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা।

উইকেটে আসার পর থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তাওহীদ হৃদয়। যতক্ষণ উইকেটে ছিলেন-রানের জন্য ছটফট করেছেন! তবে তার ব্যাট যেন বোবা, কোনো কিছুতেই কথা বলবে না! ৩৫ বল খেলেও কোনো বাউন্ডারির দেখা পাননি।

 

শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন শার্দুল ঠাকুর! এই পেসারের খাটো লেন্থের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে শুবমান গিলের হাতে ধরা পড়েন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।