Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন কোচ হাথুরু

admin • 18 Oct 2023, 09:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন কোচ হাথুরু

প্রায় পাঁচ দিনের বিরতির পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। এই ম্যাচের ওপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।

 

ভারতের কাছে হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে সাকিব বাহিনীর জন্য। তাই ম্যাচটিকে ঘিরে বেশ সিরিয়াসই দেখা গেল বাংলাদেশ দলকে।

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বুধবার (১৮ অক্টোবর) শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। তবে এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে কাটেনি শঙ্কা। উঁরুর ইনজুরিতে ভুগছেন টাইগার কাপ্তান। তবে সাকিব খেলবেন কিনা সে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন (আগামীকাল) সকালে।

 

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিব ইস্যুতে বলেন, ‌‘সাকিবের অবস্থা ভালো। গতকাল (মঙ্গলবার) সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’ চোট নিয়েই খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। 

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসান। গণমাধ্যমের খবর, দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয়েছে সাকিবকে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।