Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানানোর ব্যাপারে যা বললেন তামিম

admin • 18 Jan 2024, 03:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানানোর ব্যাপারে যা বললেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে বাকি আর মাত্র একদিন। আগামীকাল (শুক্রবার) থেকে পর্দা ওঠবে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। এদিকে দিনের অপর ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্স।

 

এদিকে বিপিএল দিয়েই দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবারের আসরে তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচেই  সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তামিমের বরিশাল।

 

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার আগে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম। নিজের প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, 'একটু রাসটিনেস তো থাকবেই, স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয়নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।'

 

এদিকে তামিমের কাছে আজ জানতে চাওয়া হয়েছিল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিব এবং মাশরাফিকে তিনি অভিনন্দন জানিয়েছেন কিনা বা দেখা হলে জানাবেন কিনা। এমন প্রশ্নের উত্তরে দেশসেরা এই ওপেনার বলেন, 'আমার এখনো দুইজনের কারো সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।'

 

এদিকে তামিমকে ভবিষ্যতে রাজনীতির মাঠে নেতা হিসেবে দেখা যাবে কিনা এমন প্রশ্নও করা হয়েছিল। জবাবে তামিম বলেন, 'ভাই এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর হইলো। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্ল্যান নেই।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।