Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized

সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নাই: প্রেস সচিব

admin • 26 Jun 2025, 06:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নাই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, সাংবাদিকতায় স্বাধীনতার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে, এমনকি অনেক উন্নত দেশের চেয়েও বেশি স্বাধীনতা ভোগ করেন দেশের সাংবাদিকরা।

 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

 

‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে একটি বেসরকারি গবেষণা সংস্থা। সেখানে দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে বিভিন্ন মত উঠে আসে।

 

সেমিনারে শফিকুল আলম বলেন, “বাংলাদেশে সাংবাদিকদের কোনো ফ্রিডম নেই—এমন অভিযোগ সঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশে সাংবাদিকতায় এমন ফ্রিডম আছে, যা উন্নত বিশ্বেও খুঁজে পাওয়া কঠিন।” তিনি আরও দাবি করেন, গত ১০ মাসে বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি বা বাধা দেয়নি।

 

তবে সেমিনারে ভিন্নমতও উঠে এসেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, “গত ১৫ বছর ধরে গণমাধ্যমে এক ধরনের অরাজকতা চলছে। এতে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, আর ফ্যাসিবাদ সেই সুযোগ কাজে লাগিয়েছে। গণমাধ্যম যদি শক্ত থাকত, এসব অনিয়ম ঠেকানো যেত।”

আরো পড়ুন : সরকারি জমি দখল করে প্রভাবশালীর বহুতল ভবন নির্মাণ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “সংবাদমাধ্যমের মালিকানা ও ব্যবস্থাপনা একসঙ্গে থাকলে সেখানে প্রকৃত সাংবাদিকতা ও স্বাধীন মতপ্রকাশ সম্ভব হয় না। মালিকানা ও সম্পাদকীয় কাঠামো আলাদা করতে হবে। সেই সঙ্গে সংবাদমাধ্যমকে বাণিজ্যিক লাভের বাইরে এনে নন-প্রফিট মডেলে পরিচালনার চিন্তা করতে হবে।”

 

সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও সুশাসনের জন্য একটি কার্যকর আইনি কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।