Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

admin • 22 Mar 2024, 11:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

শুক্রবার (২২ মার্চ) খেলাটি মাঠে গড়াবে স্থানীয় সময় সকাল ১০টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

 

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ টেস্ট দলে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ইতোমধ্যে ড্রেসিং রুমের সামনে টেস্ট ক্যাপ তুলে দেয়া হয়েছে নাহিদ রানাকে। অভিষিক্ত পেসারের সঙ্গে দলে আছেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

 

তিন পেসারকে নিয়ে সকালের কন্ডিশনটা কাজে লাগানোর জন্য বাংলাদেশ দলের অধিনায়ক টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইবো। তাই বোলিং নেয়া।’

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

 

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা ও লাহিরু কুমারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।