Friday, 4 September 2026
শিরোনাম
জবস্

শিল্প মন্ত্রণালয়ে ৩ পদে ১২ জনের চাকরি

admin • 02 Apr 2023, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিল্প মন্ত্রণালয়ে ৩ পদে ১২ জনের চাকরি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

 

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১; বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: হিসাবরক্ষক; পদসংখ্যা: ১০;  বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর; পদসংখ্যা: ১; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা:  ২০২৩ সালের ৩০ এপ্রিল সাধারণ প্রার্থীদের বয়সসীমা অন্যূন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

 

বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

 

আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

 

আবেদন যেভাবে :  আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন এখানে।

 

আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।