Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

যে কারণে হঠাৎ বিসিবিতে সাকিব

admin • 22 Nov 2023, 05:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যে কারণে হঠাৎ বিসিবিতে সাকিব

বিশ্বকাপ শেষ না হতেই চোট নিয়ে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর আবার ছুটে গিয়েছিলেন পরিবারের কাছে সূদুর যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে আবারও দেশে ফিরেছেন টাইগার অধিনায়ক।

 

আজ বুধবার সাকিব এসেছেন বিসিবিতে।

 

শেরে-ই বাংলায় আসার পর শুরুতে ক্রিকেট অপারেশন্স রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকত এবং এনামুল হক বিজয়ের সঙ্গেও দেখা গেছে সাকিবকে। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোসাদ্দেক।

 

এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে চোটের কারণে এই সিরিজে থাকছেন না অধিনায়ক সাকিব। এ ছাড়া খেলছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।