Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা ফুটবল

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতিহাস বদলাতে পারেনি ইংল্যান্ড

admin • 26 Nov 2022, 09:37 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইতিহাস বদলাতে পারেনি ইংল্যান্ড

বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি দুই দল। আগের দুবারের সাক্ষাতে ১৯৫০ সালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র আর ২০১০ বিশ্বকাপের ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র।

   

প্রথমার্ধে গোলের ভালো কিছু সুযোগ পায় যুক্তরাষ্ট্র। তবে লুক শ, হ্যারি ম্যাগুয়ার, জন স্টোনস ও কিয়েরন ট্রিপিয়ারের রক্ষণ দেয়াল ভেঙে জর্ডান পিকফোর্ডের পরীক্ষা খুব বেশি নিতে পারেননি পুলিসিক-উইয়াহরা।

   

বেশ আতঙ্ক ছড়িয়ে গোলে নেওয়া ৯টি শটের একটিই লক্ষ্যে রাখতে পেরেছে যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের রক্ষণে হানা দেয়, গোলে ৮টি শটও নেয়। কিন্তু লক্ষ্যে ছিল একটিই। ম্যাসন মাউন্টের নেওয়া নিচু সেই ড্রাইভ শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নার।

   

প্রথমার্ধটা যেখানে শেষ করেছিল, দ্বিতীয়ার্ধটা ঠিক সেখান থেকেই শুরু করে যুক্তরাষ্ট্র। এ অর্ধের শুরু থেকেই ইংল্যান্ডের রক্ষণে আক্রমণের ঢেউ নিয়ে আছড়ে পড়েন পুলিসিকরা। কিন্তু কাঙ্ক্ষিত গোল আর পাননি তারা। যুক্তরাষ্ট্রের আক্রমণ সামলে ইংল্যান্ডও গোলের চেষ্টা করে গেছে।

   

দ্বিতীয়ার্ধে অনেকটা নিষ্প্রভ হয়ে পড়া স্টার্লিংকে তুলে নিয়ে জ্যাক গ্রিলিশকে মাঠে নামান সাউথগেট। বারকয়েক তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণে আতঙ্কও ছড়ান। তবে গোলের দেখা পাননি। সাউথগেটও তাই ইতিহাস বদলাতে পারেননি।

   

এই ড্রয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় স্থানে থাকা ইরানের পয়েন্ট ৩।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।