Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

admin • 20 Nov 2022, 11:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

ইতিহাসের প্রথম শীতকালিন বিশ্বকাপকে সামনে রেখে সবার চোখ এখন মধ্যপ্রাচ্যে। এশিয়ার দ্বিতীয় আর আরব বিশ্বের প্রথম বিশ্বকাপ। জেনে নিন, ঘরে বসে কীভাবে উপভোগ করবেন বিশ্বকাপের আমেজ।

   

বিশ্বকাপের ম্যাচের সময়: আজ রোববার কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। ৮টি গ্রুপে খেলবে ৩২টি দল। ৬৪টি ম্যাচ হবে দৃষ্টিনন্দন আটটি স্টেডিয়ামে।

 

যেভাবে খেলা দেখতে পারবেন: বাংলাদেশে টিভি ও অনলাইন-দুভাবেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এ ছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।

 

কোন চ্যানেলে দেখবেন খেলা: বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে তিনটি চ্যানেলে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আর বেসরকারি জিটিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে খেলা। এ ছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল স্পোর্টস ১৮-তে দেখা যাবে খেলা। র‍্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের খেলা।

 

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। কে স্পোর্টসের সঙ্গে সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন।

 

সবচেয়ে মজার খবর হলো, টফিতে ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।