Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

admin • 06 Dec 2023, 09:20 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোটের শঙ্কা কাটিয়ে মূল একাদশে আছেন স্পিনার নাইম হাসান।

   

আগের দিনই অনুশীলনে চোট পেয়েছিলেন নাইম। শঙ্কা ছিল দ্বিতীয় টেস্ট নিয়ে। তবে, শেষ পর্যন্ত মিরপুর টেস্টে দেখা যাবে তাকে।

 

সিলেটের স্পিনিং উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। মূলত চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠানোর কৌশল ছিল টাইগার অধিনায়ক এবং কোচের। সেই টোটকা কাজে লেগেছিল।

   

এমনকি কাজে এসেছিল এক পেসার নিয়ে খেলার নীতিও। ঢাকা টেস্টের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আভাস দিয়েছেন পঞ্চম দিনের খেলা নিয়ে। শেষ পর্যন্ত তাই হলো।

   

বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।