Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

মাহমুদুল-ইয়াসিরের ব্যাটে দ্বিতীয় জয় খুলনার

admin • 20 Jan 2023, 06:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মাহমুদুল-ইয়াসিরের ব্যাটে দ্বিতীয় জয় খুলনার

বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল খুলনা টাইগার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় খুলনা। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে চট্টগ্রাম।

নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে শুভাগত হোমের দল। সর্বোচ্চ রান করেন উসমান খান। ৩১ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৪৫ রান।

রান তাড়া করতে নেমে মাত্র দ্বিতীয় বলেই ওপেনার মুনিম শাহরিয়ারকে হারায় খুলনা টাইগার্সের। কিন্তু প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দারুণ এক ফিফটি তুলে নেন মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৯ রান করে আউট হন জয়।

তাকে দারুণ সঙ্গ দেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনার করেন ৩৭ বলে ৪৪। শেষদিকে ঝড় তুলে দুর্দান্ত ফিনিশ করেন অধিনায়ক ইয়াসির আলী। ১৭ বলে চার ছক্কা আর দুই চারে ৩৬ রান করে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক।

চার বল হাতে রেখেই আসরে নিজেদের দ্বিতীয় জয় পায় খুলনা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তারা হারিয়েছে ৭ উইকেটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।