Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ভারতের বিপক্ষে ২০০-ও করতে পারল না অস্ট্রেলিয়া

admin • 08 Oct 2023, 06:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতের বিপক্ষে ২০০-ও করতে পারল না অস্ট্রেলিয়া

পিচটা কালো, বল ধীরে আসে, ইনিংসের শেষের দিকে তো নিচুও হয়ে আসছিল। স্পিনারদের জন্য স্বর্গ এমন পিচটা পড়তে কি ভুল করে ফেলেছে অস্ট্রেলিয়া?

ভারত তিন স্পিনার নিয়ে নেমেছে, অস্ট্রেলিয়ার একাদশে স্বীকৃত স্পিনার একজন, ম্যাক্সওয়েলকে ধরলে দুজন। ভারতের তিন স্পিনারই আজ ভুগিয়েছেন অস্ট্রেলিয়াকে। তাতে চেন্নাইয়ে যেন ‘টেস্ট’ খেলল অস্ট্রেলিয়া। ৫০ ওভার পুরোটা খেলতে পারেনি, অলআউট হয়ে গেছে ৩ বল আগে, তাতে ২০০ রানও করতে পারেনি প্যাট কামিন্সের দল। ১৯৯ রান করেছে, ভারতকে লক্ষ্য দিয়েছে ২০০ রানের।

ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কূলদীপ যাদব মিলে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে আইপিএলে চেন্নাইকে ঘর বানিয়ে ফেলা জাদেজা ‘ঘরের মাঠে’ আলো ছড়িয়েছেন সবচেয়ে বেশি, ১০ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।