Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ভারতের কাছে লজ্জাজনক হার,শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সবাই বরখাস্ত

admin • 06 Nov 2023, 05:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ভারতের কাছে লজ্জাজনক হার,শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সবাই বরখাস্ত

ভারতে চলমান বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা। সোমবারের আগে ৭ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বর পজিশনে পড়ে আছে।

ভারতের কাছে লজ্জাজনক হার লংকানদের। ৩৫৮ রানের টার্গেট তাড়ায় ৫৫ রানে অলআউট হয়। ৩০২ রানের বড় ব্যবধানে হারের কারণে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বিষয়টি মেনে নেননি। ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন।

বর্তমানে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। সাত সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিমকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট।

ভারতের কাছে লজ্জাজনক হারের পর রানাসিংহে জনসম্মুখে পুরো বোর্ডের পদত্যাগ দাবি করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, শ্রীলংকা বোর্ড কর্মকর্তাদের আর দায়িত্বে থাকার মতো নৈতিক অধিকার নেই। তাদের এখন স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। তার আগে তিনি বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।