Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ব্যাটিং প্রস্তুতিটা ভালো হলো না হৃদয়-মাহমুদ উল্লাহর

admin • 02 Oct 2023, 10:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্যাটিং প্রস্তুতিটা ভালো হলো না হৃদয়-মাহমুদ উল্লাহর

আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ৭ উইকেটের জয়ে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম ব্যাট হাতে ম্যাচের অর্ধেক টেনে নেন। বাকি আনুষ্ঠানিকতা সারেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। ফলে তাওহিদ হৃদয় ছাড়া বাকিরা ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ ইংল্যান্ডের বিপক্ষে তাই টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ।

 

তবে মিরাজ আর তানজিদ ছাড়া কেউই ব্যাটিং অনুশীলনটা ঠিকঠাক করতে পারেননি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টির আগে ৩০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের রান ছিল ১৫৩। বৃষ্টির পর ৭ ওভারে ৪ উইকেটে তুলতে পারে মোটে ৩৫ রান।

 

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিনে নেমে ৬৪ বলে ৬৭ করা মিরাজ আজ চারে নেমে করেন ৮৯ বলে ৭৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান তানজিদের ব্যাটে। গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও আজ ইংলিশ পেসের তোপে মাত্র ৫ রানে কাটা পড়েন লিটন। আগের ম্যাচে কোনো রান না পাওয়া তাওহিদ আজ ফেরেন মাত্র ৫ রানে।

 

মাহমুদ উল্লাহ সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি, ১৮ রান আউটে হন। শেখ মেহেদীর সঙ্গে টেলএন্ডারদের ব্যাটিং অনুশীলনটাও ভালো হলো না।

এই প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল উড়াল দেবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর ম্যাচ দিয়ে বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন শুরু হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।