Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে রিয়াদের ফিফটি

admin • 31 Oct 2023, 04:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে রিয়াদের ফিফটি

৮, ৭, ৬, ৭ ও ৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন। আট দিয়ে শুরু করা রিয়াদ সাত, ছয় ও সাতের পর পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের মতো তারও ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে।

 

মুশফিক সুযোগ কাজে লাগাতে না পারলেও কাজে লাগিয়েছেন রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে ফিফটির দেখা পেয়েছেন তিনি।

   

বরাবরের মতো পাকিস্তানের বিপক্ষেও শুরুতে হতাশার গল্প লিখেছে টাইগার ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন রিয়াদ, অন্য ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি।

   

পুরো ইনিংসে পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি অভিজ্ঞ এই ব্যাটার। হারিস রউফ-ওয়াসিম জুনিয়রদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি।

 

দলীয় ২৩ রানের মধ্যে তানজি হাসান তামিম ০ (৫), নাজমুল হোসেন শান্ত ৪ (৩) ও মুশফিকুর রহিম ৫ (৮) এর পর ওপেনিং ব্যাটার লিটনকে নিয়ে ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছেন রিয়াদ।

   

দুজনে মিলে গড়েছেন ৭৯ রানের জুটি। লিটন ৪৫ রান করে ইফতিখারের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙ্গে সেই জুটি। টাইগার ওপেনার ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরলেও রিয়াদ পেয়েছেন অর্ধশতকের দেখা।

   

প্রতিবেদন লেখা পর্যন্ত, চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৩ রান। রিয়াদ অপরাজিত আছেন ৫০, সাকিবের ব্যাট থেকে এসেছে ৪ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।