Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা

admin • 21 Sep 2023, 08:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা

হোম অব ক্রিকেটে বৃষ্টির বাধাটা এবার বেশ ভয়ের। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৪ তম ওভারে আবার বৃষ্টি শুরু হয়। মাঝে বৃষ্টি থামলে মাঠে নেমেছিল দুই দলও। তবে কোন বল খেলার আগেই আবার শুরু হয় বৃষ্টি।

মেঘলা আকাশ থাকলেও মাঝে ঘন্টাখানেক হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে এরপর আবার শুরু হয় ঝুম বৃষ্টি। ফলে আবারো খেলা শুরু হতে অনেক সময়ই লেগে যেতে পারে।

ওদিকে আবার খেলা শুরু হলে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশই। এরমধ্যে শেষ ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। ম্যাচের ফলাফল পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে অন্তত ২০ ওভার।

সেজন্য খেলা শুরু হতে হবে রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে। ফলে সময় বাকি নেই খুব বেশি। সেদিক থেকে এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কাই বেশি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।