Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে সামির দ্রুততম ফিফটি

admin • 15 Nov 2023, 09:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে সামির দ্রুততম ফিফটি

তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েছিলেন। ভারতের দেয়া ৩৯৮ রান তাড়ায় ৩৯ রানে ২ উইকেট হারিয়ে ১৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে খেলায় রাখেন এই দুই ব্যাটার।

 

এই জুটি ভাঙতে হাপিত্যেশ অবস্থা ভারতীয় বোলারদের। ত্রাতা হয়ে আসেন মোহাম্মদ সামি।

 

উইলিয়ামসনকে ফিরিয়ে জুটি ভাঙার পর টম লাথ্যামকে ফেরান খালি হাতে। এর আগের দুই উইকেটও সামির। গোটা বিশ্বকাপে জুড়েই বল হাতে এমন ছন্দে আছেন সামি। তাতেই গড়েছেন বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড।

 

মাত্র ১৭ ইনিংসে ৫০ উইকেটের মালিক সামি। এর আগে ১৯ ইনিংসে এই মাইলফক স্পর্শ করে রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

বলের হিসেবেও এই তালিকায় সবার ওপরে সামি। মাত্র ৭৯৫ বলে বিশ্বকাপে উইকেটের ফিফটি ছুঁয়েছেন তিনি।

 

স্টার্ক ৫০ উইকেট নিতে বল করেছিলেন ৯৪১টি। এগার শ বলের নিচে আর কোনো বোলার ৫০ উইকেট নিতে পারেননি। সব মিলিয়ে সপ্তম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেটের এলিট ক্লাবে সামি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।