Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে বিতর্কিত সেই নিয়ম পাল্টাল আইসিসি

admin • 06 Oct 2023, 10:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে বিতর্কিত সেই নিয়ম পাল্টাল আইসিসি

বিশ্বকাপের গত আসরে অদ্ভুত নিয়মের কারণে শিরোপা ঘরে তুলতে পারেনি নিউজিল্যান্ড। সুপার ওভারে দুই দল সমান রান করার পরও ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দুই দলের রান সমান হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেও দুই দলের স্কোর সমান হয়। তখন যে দল বেশি বাউন্ডারি মেরেছিল, তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

বিতর্কিত সেই নিয়ম এবার বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। গত বিশ্বকাপে সেই ফলাফলের পরেই আইসিসি তীব্র সমালোচনার মুখে পড়ে। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগও উঠেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।