Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

বিশ্বকাপ শ্যুটিংয়ে ১৪ তম স্থানে বাংলাদেশ

admin • 24 Mar 2023, 11:13 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ শ্যুটিংয়ে ১৪ তম স্থানে বাংলাদেশ

ভারতে চলছে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতার আসর। টুর্নামেন্টের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্টে বিভিন্ন দেশ থেকে আসা মোট ১৯টি জুটি অংশ নেয়। যেখানে স্কোরের দিক থেকে এগিয়ে থাকা শীর্ষ আট জুটি ফাইনাল রাউন্ডে খেলেছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্বকাপ শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগের ইভেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশের দুই জুটি। দুই জুটিই হতাশ করে বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকে।

 

তবে বাংলাদেশের কলি হাসান ও রাব্বি হাসান মুন্না জুটি ৬২৬ স্কোর করে ১৪ তম স্থান অর্জন করেছেন। আর ৬২৩.৪ স্কোর গড়ে ১৮ তম হয়েছে তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম জুটি।

 

মিশ্র বিভাগে সাফল্য ধরা না দিলেও ব্যক্তিগত ইভেন্টে কলি হাসানের উপর প্রত্যাশা ব্যাপক। আজ শুক্রবার (২৪ মার্চ) ব্যক্তিগত ইভেন্টের খেলা রয়েছে বাংলাদেশের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।