Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

admin • 13 Aug 2022, 12:58 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব
আবারও বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পড়েছে সাকিব আল হাসানের কাঁধে। আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন সাকিব।   সাকিবের অধিনায়কত্বের ভার আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত থাকবে বলেও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   শনিবার (১৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিবের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাকিবকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই সময় নির্বাচকরা উপস্থিত ছিলেন। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নুরুল হাসান সোহানকে জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। তবে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়েন সোহান। এতে আবারও নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তবে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয় সাকিবকে।   ২০১৯ সালে সাকিব ফিক্সিং প্রস্তাব গোপন করার অপরাধে নিষিদ্ধ হলে তাকে সরিয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব দেয়া হয়।   এদিকে শুক্রবার (১২ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আজ বেলা তিনটার কিছু সময় পর বিসিবি সভাপতির বাসভবনে বৈঠক করেন সাকিব। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।