Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

বিয়ে করলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন

admin • 02 Mar 2023, 11:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিয়ে করলেন টাইগার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন

বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশের ক্রিকেট তারকা মোহাম্মদ সাইফুদ্দিন। (২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

 

পরিবারের সদস্যদের পছন্দ করা পাত্রী কাজী ফাতেমা তুজ জারার সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন এই টাইগার পেসার। কনে ফাতেমা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।

 

এর আগে গতকাল বুধবার (১ মার্চ) রাতে একই কনভেনশন হলে আয়োজন করা হয় জমকালো হলুদ সন্ধ্যার। পরিবারের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।