Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব

admin • 10 Jan 2023, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব

বিপিএল নিয়ে নানা বিতর্কের মধ্যে এবার যুক্ত হল ফিক্সিংয়ের কালো থাবা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসবক্স কিংবা ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের এক কর্মকর্তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বাজিকরদের পক্ষ থেকে।

যদিও সিলেটের ওই কর্মকর্তা তাৎক্ষণিক সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেননি, সঙ্গে সঙ্গে তা জানিয়ে দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে। 

নির্ভরযোগ্য সূত্রে এ সংবাদ জানা গেলেও, সিলেটের ওই কর্মকর্তার নাম জানা যায়নি এবং কে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন, সেটাও জানা যায়নি।

এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, তারাও বিষয়টা উড়োউড়ো শুনেছেন। অন্যদের মতো তারাও বিষয়টা জেনেছেন এবং বিসিবির সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে মাঠে নামিয়েছেন, ঘটনার সত্যতা জানার জন্য। নিশ্চিতভাবে কোনো কিছু জানা গেলেই কেবল এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হবে বিসিবির পক্ষ থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।