Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

বাফুফে সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

admin • 14 Apr 2023, 07:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাফুফে সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা।

আর্থিক অনিয়মের দায়ে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।দুই বছর কোনো ধরণের ফুটবল কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না তিনি।

তার বিরুদ্ধে মূল অভিযোগ ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন।

উল্লেখ্য, বাফুফে ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতা খুঁজে পেয়েছে ফিফা। এ কারণে গত জানুয়ারিতে তিন কর্মকর্তা সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অর্থ সহকারী অনুপম সরকারকে কারণ দর্শাতে বলা হয়।

ফিফার মূল আপত্তি বাফুফের ক্রয়সংক্রান্ত বিষয়ে। যেখানে উন্মুক্ত দরপত্র আহ্বান করে অন্তত তিনটি প্রতিষ্ঠান থেকে দর নেওয়ার বিধান রয়েছে। নিয়মানুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাজ পাবে। বাফুফের ক্রয় প্রক্রিয়ার কাগজ-কলমে তিন প্রতিষ্ঠানকে দেখিয়েছে ঠিকই; কাজ দেওয়া হয়েছে সর্বনিম্ন দরদাতাকে। কিন্তু বিপত্তি বাধে ক্রয় রশিদ ও কোটেশনে। যার একটার সঙ্গে অন্যটার অমিল খুঁজে পেয়েছে ফিফার অডিট কমিটি। কী কারণে এমন হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

এরপর ফেব্রুয়ারিতে আর্থিক অনিয়মের অভিযোগে শোকজ নোটিশের জবাবে সশরীরে ফিফার সদর দফতর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তার সঙ্গী হন বাফুফের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।