Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

admin • 05 Mar 2023, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (০৫ মার্চ) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলের সঙ্গে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের খেলা অনুষ্ঠিত হয় আর খেলায় টস জিতে প্রথমে ব্যাট শুরু করে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।

 

আয়োজকরা জানান, এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট দল অংশ নিয়েছে। আগামী ১২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।