Friday, 4 September 2026
শিরোনাম
জবস্

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে একাধিক পদে চাকরির সুযোগ

admin • 10 Mar 2023, 08:29 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পে একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (ওয়েব অ্যাডমিন)। পদের সংখ্যা:আবেদন যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স/উইন্ডোজ/ওরাকল/জাভায় আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইটিইই লেভেল-২ সার্টিফিকেট বা লিনাক্স/উইন্ডোজ/ওরাকল/জাভায় আন্তর্জাতিক সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

 

পদের নাম: রিসার্চ অফিসার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: সিএসই/ইইই/আইসিটি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: নবম গ্রেড অনুযায়ী

 

আবেদন যেভাবে : আগ্রহীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব প্রমাণ অনলাইনে দাখিল করতে হবে।

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ৩১২ টাকা রকেট, বিকাশ ও নগদের মাধ্যমে জমা দিতে হবে।

 

আবেদনের শেষ সময় : ৬ এপ্রিল ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।