Friday, 4 September 2026
শিরোনাম
খেলাধুলা

বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

admin • 08 Mar 2023, 07:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

উন্মোচিত হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। বুধবার (৮ মার্চ) রাতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলে রেডিসন ব্লতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এ সিরিজের ট্রফি উন্মোচন করেন।

 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ।

 

১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।

 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একবার। দুবাইয়ে ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।