দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য গত ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কম্বল তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মো. বশির আহমেদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী।





