Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

admin • 30 Nov 2023, 06:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

ভারতে সদ‍্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। যে কারণে ২০২৫ সালের চ‍্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ পাবে না তারা। এবার ছিটকে গেল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও।

 

জিম্বাবুয়েকে কাঁদিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অজর্ন করল আফ্রিকার দেশ উগান্ডা।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে উগান্ডা।

 

বাছাই পর্বের খেলা শেষ হওয়ার আগেই নামিবিয়া ও উগান্ডা ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল।

 

বাছাই পর্বে জিম্বাবুয়ে উগান্ডা ও নামিবিয়ার বিপক্ষে হেরে ব্যাক ফুটে চলে যায়। বিশ্বকাপের মূলপর্বে যেতে হলে তাদের তাকিয়ে থাকতে হতো উগান্ডার হারের দিকে।

 

কিন্তু আজ বৃহস্পতিবার রুয়ান্ডাকে ৬৫ রানে অলআউট করে ৭১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় উগান্ডা। তাদের এই জয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে যায়।

 

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশ নেবে। আসরে সরাসরি খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেদারল্যান্ডস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।