Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

পাঁচ মাস ধরে বেতন না পাওয়া বাবর আজমের ফোন ধরছেন না পিসিবি প্রধান

admin • 28 Oct 2023, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাঁচ মাস ধরে বেতন না পাওয়া বাবর আজমের ফোন ধরছেন না পিসিবি প্রধান
পাকিস্তান ক্রিকেটে অস্থির সময় যাচ্ছে। বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরেছে ১৯৯২ সালের বিজয়ীরা। অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে নাটক জমিয়ে হেরেছে। এমন সুযোগ আর যেই হাতছাড়া করুন, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা করবেন না। সাবেক অধিনায়ক রশিদ লতিফ তাই চমক জাগানো এক খবর নিয়ে হাজির হয়েছে। পাকিস্তানি এক টিভি চ্যানেলের টক শোতে দাবি করেছেন, গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বাবর আজমেরা।   বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এখন সময়ের ব্যাপার পাকিস্তানের জন্য। অবিশ্বাস্য কিছু না ঘটলে সেমিফাইনালে আর যাওয়া হচ্ছে না বাবর আজমদের।   গতকাল দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারাতে পারেনি পাকিস্তান। প্রোটিয়া ব্যাটসম্যানদের খামখেয়ালি ও বোলারদের লড়াকু মানসিকতা প্রায় অসম্ভব মনে হওয়া এক জয়ের আশা দেখিয়েছিল দলটি। কিন্তু সে ম্যাচেও হেরে বসেছে পাকিস্তান।     এরপর পিটিভির এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নেওয়া রশিদ লতিফ দাবি করেছেন, পিসিবির সভাপতি জাকা আশরাফ নাকি বাবর আজমকে পাত্তা দিচ্ছেন না, ‘বাবর আজম বোর্ড চেয়ারম্যানকে মেসেজ দিচ্ছে, কিন্তু কোনো জবাব পাচ্ছে না। বাবর সালমান নাসিরকেও (পিসিবির প্রধান নির্বাহী) মেসেজ দিয়েছে, সেও কোনো জবাব দিচ্ছে না। নিজের অধিনায়কের জবাব না দেওয়ার কারণ কী?’   এরপরই মূল চমকটা দিয়েছেন রশিদ লতিফ, ‘আপনি একটা সংবাদ বিজ্ঞপ্তি দিচ্ছেন (বাবর আজমকে নিয়ে)। আপনি আরও বলছেন, কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আনা হবে। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না খেলোয়াড়েরা। খেলোয়াড়রা কেন আপনার কথা শুনবেন?’       এর আগে শোনা গেছে, পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় বোর্ডের ওপর অসন্তুষ্ট পাকিস্তানের ক্রিকেটাররা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।